হিলিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন

হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে আলোচনা সভা,দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার৭৬ তম জন্মদিন পালন করা হয়েছে।
বুধবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রহমান লিটন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার,থানার অফিসার ইনচার্জ আবু সায়েম,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,পানামা পোর্ট এর জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক,প্রেসকøাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সু স্বাস্থ ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এর পরে কেক কাটা হয়।
