বাংলাক্রাফট এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ।।

 বাংলাদেশ হস্তশিল্প প্রত্তুতকারক ও রপ্তানীকারক সমিতি (বাংলাক্রাফট) এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার( ১৩ই অক্টোবর ২০২২) উইমেনস্ ভলান্ট্যারি এসোসিয়েশন (ডব্লিউভিএ) ঢাকা- এ নব নির্বাচিত সভাপতি জনাব এস.ইউ. হায়দার এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায়- জনাব মোঃআব্দুর রহিম খান, অতিরিক্ত সচিব, বাণিজ্য মন্ত্রণালয়, জনাব মোহাম্মদ হাতেম, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, বিকেএমইএ এবং জনাব মির্জা নূরুল গণি শোভন, সিআইপি, সভাপতি, নাসিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় বিগত বছরের কর্মকান্ড সদস্যগনের সামনে উপস্থাপন করা হয়।উক্ত সভায় সম্মানিত নির্বাহী সদস্যগন ও সমিতির অন্যান্য সম্মানিত সদস্যগন উপস্থিত ছিলেন।