নিখোঁজের পর খালে মিলল যুবকের মৃতদেহ

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখাঁজের পর খাল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম মো.শফিউল আলম ভূঁইয়া রুবেল (২৫)। তিনি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর বড় ভূঁইয়া বাড়ির মো.জাকারিয়া ভূঁইয়ার ছোট ছেলে।
শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর এলাকার একটি খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল গতকাল সন্ধ্যা ৭টার দিকে উপজেলার থানারহাট বাজার থেকে নিজ বাড়ী যাওয়ার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তার বাবা জাকারিয়া ভূঁইয়া চাটখিল থানায় সাধারণ ডায়েরি করেন। জাকারিয়া ভূঁইয়া থানা থেকে বাড়ী যাওয়ার সময় দুপুর ১টার দিকে পরানপুর এলাকার বাদশা বাড়ীর পাশে খালের ভিতর কচুরি পানার নিচে তাহার ছেলের মৃতদেহ দেখতে পায়। পরে তার শৌরচিৎকারে স্থানীয় লোকজন এসে মৃতদেহ উদ্ধার করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে নিহত যুবক মানসিক প্রতিবন্ধী ছিল বলে জানান ওসি।
