তিন মামলায় স্থায়ী জামিন পেলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও  সুপ্রিম কোট আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন তিনটি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন।
রোববার (২৭নভেম্বর) নোয়াখালী জজ কোট (জেলা ও দায়রা জজ আদালত) বিচারক নিলুফার সুলতানা এজলাসে উপস্থিত হয়ে শুনানি হয়, শুনানি শেষে তিনটি মামলায় স্থায়ী জামিন পান। এর আগে তিনি সহ অন্যান্য আসামিরা  উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আসেন। মামলা গুলো  হলো নোয়াখালীর চাটখিল – সোনাইমুড়ি থানা পুলিশে কাজে বাঁধা ও গাড়ী পুড়ানো অভিযোগ। গত ২৭ শে আগষ্ট কেন্দ্রীয় বিএনপির কর্মসূচিতে সোনাইমুড়ি  উপজেলায় বিক্ষোভ সমাবেশে এ হামলা ভাংচুর  ও গাড়ী পুড়ানো ঘটনা ঘটে। এর পরে পুলিশ বাদী হয়ে দুটি এবং আওয়ামীলীগ নেতা রেদওয়ান বাদী হয়ে অপর একটি মামলা করেন।
জিআর-১৭১৬/২২, ১৭২১/২২ ও ১৭৫২/২২ এতে তিন মামলায় ব্যারিষ্টার খোকন আসামী ছিলেন। এছাড়া সোনাইমুড়ি উপজেলা ও চাটখিল উপজেলা বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের আসামী করা হয়েছে।
নিন্ম আদালতে হাজির হয়ে সবাই বিজ্ঞ আইনজীবির মাধ্যমে জামিন আবেদন করে, আদালত দীর্ঘ শুনানি শেষে তাদের স্থায়ী জামিন দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী বারের সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট এবিএম জাকারিয়া।
এ সময় বারের প্রায় অর্ধশতাধিক আইনজীবি এ মামলা গুলো পক্ষে আদালতে উপস্থিত হয়ে আসামী পক্ষে জামিনের আবেদেন করেন। রাষ্ট্র পক্ষে পিপি গোলজার হোসেন সহ অন্যান্য (এপিপি) আইনজীবি উপস্থিত ছিলেন।
উলেখ্য এর আগে গত ৯ নভেম্বর তিনি সহ বিএনপির অঙ্গ সংগঠনের চার শতাধিক এ মামলা গুলো জামিন পায় বলে জানায়, নোয়াখালী বারের আইনজীবি এডভোকেট মাহমুদ হাসান শাকিল ।

Share this news as a Photo Card

28 November 2022

তিন মামলায় স্থায়ী জামিন পেলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে