জামাত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে দুমকীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

দুমকী(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকীতে  জামাত বিএনপির  নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম প্রিন্সের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময়ে উপজেলা,  ইউনিয়ন ও ওয়ার্ড এর সাবেক এবং বর্তমান কমিটির  বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।