পবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের শোক বার্তা

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতির মৃত্যুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) বঙ্গবন্ধু পরিষদের শোক বার্তা।
বুধবার (৭ ডিসেম্বর) পবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, প্রফেসর মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক, প্রফেসর ড. সন্তোষ কুমার বসু’র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত শোক বার্তা জানানো হয়, আমাদের প্রান প্রিয় অবিভাবক কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, বিশিষ্ট লেখক,কলামিস্ট, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এক নম্বর সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এস এ মালেক গতকাল রাত ১১টা ১০ ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিগত সপ্তাহ ধরে হাসপাতালে জটিল শারীরিক অসুস্থতার কারনে চিকিৎসাধীন ছিলেন।
বঙ্গবন্ধু পরিষদ পবিপ্রবি শাখার পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।