নানা আয়োজনে হিলিতে আর্ন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

হিলি প্রতিনিধি:

সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি এমন প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে আর্ন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

শুক্রবার(৯ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

হাকিমপুর ইউএনও মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে ও হাকিমপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর ইসলাম তৌহিদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।

অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন,হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম,সহ-কারী প্রোগ্রামার জান্নাতুল ফেরদৌসসহ অনেকে।

এতে বক্তারা আর্ন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরেন। সেই সাথে নারী নির্যাতন বন্ধে নারীদের পাশাপাশি পুরুষদের এগিয়ে আসার আহবান জানানো হয়। পরে সকল প্রতিবন্ধকতা পিছনে ফিলে চাকুরী ও ব্যবসায় সাফল্য অর্জন করায় তিন নারীকে জয়িতা সন্মাননা দেওয়া হয়।