ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের অনুসন্ধান বন্ধ, নিহত শিশুসহ ৪৫ জন

অনলাইন ডেস্ক।।
ইউক্রেনের নিপ্রোর একটি অ্যাপার্টমেন্ট ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলার শিকারদের মঙ্গলবার অনুসন্ধান বন্ধ করে দিয়েছে উদ্ধারকারীরা। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ৬ শিশুসহ ৪৫ জন নিহত এবং এখনো ২০ জন নিখোঁজ রয়েছে। শোকাহত সম্প্রদায়ের মধ্যে নিহতদের শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে।
ভয়াবহ এই হামলার পর, ইউক্রেনীয়রা আরও পশ্চিমা অস্ত্র পাওয়ার জন্য আলোচনার চাপ দেয় এবং ইউক্রেনের সেনা প্রধান ভ্যালেরি জালুঝনি পোল্যান্ডে প্রথমবারের মতো যুক্তরাষ্টের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান মার্ক মিলির সাথে দেখা করেন।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে যে সপ্তাহান্তে পূর্বাঞ্চলীয় শহর নিপ্রোতে রাশিয়ার হামলায় ছয় শিশুসহ কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, সবচেয়ে ছোট শিশুটির বয়স ছিল মাত্র ১১ মাস এবং মঙ্গলবার ধ্বংসস্তুপ থেকে তাকে উদ্ধার করা হয়।
গত ফেব্রুয়াারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসনের নির্দেশ দেওয়ার পর থেকে শনিবারের হামলাকে সবচেয়ে মারাত্মক হামলা হিসেবে ধরে নেয়া হচ্ছে।
তবে, ক্রেমলিন হামলার দায় অস্বীকার করেছে। হামলায় ৭৯ জন আহত হয়েছে।
গোলাগুলিতে মারা যাওয়া ইউক্রেনীয় বক্সিং কোচ মিখাইলো কোরেনোভস্কিকে শেষ শ্রদ্ধা জানাতে কয়েক’শ নিপ্রোর বাসিন্দা জড়ো হয়েছিল।
স্থানীয় সময় দুপুর ১টায় জরুরী পরিষেবাগুলো জানিয়েছে ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার কাজ শেষ হয়েছে।
তারা বলেছে ‘এখনও ২০ জন নিখোঁজ’।
জয়েন্ট স্টাফের মুখপাত্র ডেভ বাটলার বলেছেন, দুই নেতা ‘ইউক্রেনে অপ্রীতিকর এবং চলমান রাশিয়ান আক্রমণ নিয়ে দৃষ্টিভঙ্গি আলোচনা এবং মূল্যায়ন বিনিময় করেছেন।’
মার্ক মিলি ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখন্ডতার প্রতি অটুট সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।’-বাসস
