বশেমুরবিপ্রবিতে সাংবাদিক ফোরামের কমিটি গঠন

আহাদুল ইসলাম, গোপালগঞ্জ।।
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  (বশেমুরবিপ্রবি) সাংবাদিক ফোরামের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি হিসেবে  রিফাত ইসলাম (  দৈনিক মানবজমিন ) ও সাধারণ সম্পাদক হিসেবে  সাইফুর রহমান সৈকত ( সারা বাংলা) নির্বাচিত হন।
সোমবার(৩০ জানুয়ারী)  বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফোরামের কার্যালয়ে এই  নির্বাচন অনুষ্ঠিত হয়।  প্রধান নির্বাচন কমিশনার    গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. দিপংকর কুমারের উপস্থিতিতে এদিন বেলা ১১ টা থেকে ভোট প্রদান শুরু হয়। এসময়  নির্বাচন কমিশনার পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান ও জনসংযোগ উপ পরিচালক মো. মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।
নব নির্বাচিত কমিটির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত  অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মো. আকিক তানজিল জিহান ( প্রতিদিনের সংবাদ) , যুগ্ম সাধারণ সম্পাদক-১ মো: মুস্তাফিজুর রহমান (বাহান্ন নিউজ), যুগ্ম সাধারণ সম্পাদক-২ মো. দ্বীন ইসলাম ( দি রাইজিং ক্যাম্পাস) সাংগঠনিক সম্পাদক-১ হৃদয় সরকার (দৈনিক বাণিজ্য প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক-২ শায়ন মন্ডল ( ঢাকা রিপোর্ট), দপ্তর সম্পাদক এম এ মান্নান মারুফ  (বিডি টাইমস),  সহ দপ্তর সম্পাদক মেহেদি হাসান (দৈনিক একাত্তর প্রতিদিন) অর্থ বিষয়ক সম্পাদক আহাদুল ইসলাম  (আজকের অর্থনীতি), প্রচার  ও প্রকাশনা সম্পাদক গোলাম রাব্বী(দৈনিক নবধারা), সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক-১ কৌশিক দাস( নাগ রিক সংবাদ),  সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক-২ সুমাইয়া আশা (সিটি নিউজ ঢাকা)
এছাড়াও উপদেষ্টা প্যানেলে রয়েছেন  শফিকুল  আহসান ইমন ( ভোরের কাগজ), রাশিদুল ইসলাম ( রাইজিং বিডি), শেখ আব্দুর রহিম ( দৈনিক যুগান্তর) ও মেজবা রহমান ( দি কান্ট্রি টুডে)।

Share this news as a Photo Card

31 January 2023

বশেমুরবিপ্রবিতে সাংবাদিক ফোরামের কমিটি গঠন

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে