চাটখিলে একটিভ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:

একটিভ ফাউন্ডেশনের অর্থায়নে নোয়াখালীর চাটখিল পৌরসভার সাধারণ জনগণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০মার্চ) বিকেলে চাটখিল উপজেলা চত্বরে একটিভ ফাউন্ডেশনের অর্থায়নে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির প্রায় এক হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

পৌর আওয়ামীলীগের সভাপতি শাহজাহান খান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী ১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য চাটখিল পৌরসভা মেয়র ভিপি নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হুদা শাকিল, হাটপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান এইচএম বাকী বিল্লাহ, পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আহসান হাবীব সমির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ রাজু প্রমূখ।

উল্লেখ্য যে একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে আলহাজ্ব জাহাঙ্গীর কবির যেকোনো ধরনের দুর্যোগ সহ বিশেষ দিনে চাটখিল সোনাইমুড়িতে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায়। তারই ধারাবাহিকতায় চাটখিল সোনাইমুড়ীতে পর্যায়ক্রমে ২০ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।