চাটখিলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ই মার্চ) সকাল ১১ টায় উপজেলা চত্বরে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে এবং চাটখিল মহিলা কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিক ফরহাদের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম বাকী বিল্লাহ,পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ।
আরো বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক  শিক্ষক সমিতি চাটখিল শাখার সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সুজন,
ফাওড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা আক্তার,অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমান, সামছুল আলম, নুরুজ্জামান, সহকারী শিক্ষক ফারুক হোসেন,নব নিয়োগ প্রাপ্ত সহকারী শিক্ষিকা আসমা আক্তার প্রমূখ।
কর্মশালা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন,নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মুজিব বাহিনীর প্রধান সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত,সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা খানম, অরচার্ড গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ ফারুক।