হাকিমপুরে বৃদ্ধা ও অন্তসত্বা নারীকে মারধরের অভিযোগ

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হাকিমপুরে গাছ থেকে সজনে ডাঁটা পাড়াকে কেন্দ্র করে শাহিদা বিবি বৃদ্ধা,অন্তসত্বা মেয়ে ও নাবালক ছেলেকে মারধর করার অভিযোগ উঠেছে।

অন্তসত্বা ও বৃদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনাটি ঘেেটছে উপজেলার সাদুরিয়া গ্রামে। গতকাল রাতেই এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন ভুক্তভোগীর পরিবার।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, এনামুলের পরিবারের সঙ্গে দীর্ঘদিন যাবৎ সম্পত্তি ও পারিবারিক বিরোধ চলে আসছিল একই গ্রামের তসলিম মন্ডলের পরিবারের সাথে।

সোমবার দুপুরে শাহিদার শাশুড়ী ও ছেলে গাছ থেকে সজনে ডাঁটা পাড়তে গেলে পূর্বশত্রুতার জেরে এনামুলের পরিবারের লোকজন লাঠি,সোঠা ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে।এসময় তাদেরকে উদ্ধার করতে গেলে শাহিদা ও তার ৯ মাসের অন্তসত্বা মেয়ে বৃষ্টিকেও নির্মমভাবে নির্যাতন করেন।তাদের আত্বচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়,পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

হাকিমপুর থানার এস আই সাদ্দাম হোসেন বলেন,অভিযোগ পেয়েছি,হাসপাতালে অফিসার পাঠানো হয়েছিল।ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।