দুমকিতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে পবিত্র মাহে রমজানকে স্বাগত এবং পবিত্রতা রক্ষার দাবিতে শোভাযাত্র ও আনন্দ মিছিল করেছে মাদ্রাসা-ই দারুল ইনসাফ‘র শিশু শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার(২৩ মার্চ) সকালে উপজেলা শহর সংলগ্ন প্রতিষ্ঠান থেকে শোভাযাত্রা বের হয়ে মাহে রমাদানকে স্বাগত জানিয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।
মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় সকল খাবারের দোকান-পাঠ বন্ধ রাখাতে ব্যবসায়িদের আহবান জানানো হয়।
