চাটখিলে চলাচলের রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি করায় অর্থদন্ড

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:
চলাচলের রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় একজনকে অর্থদন্ড প্রদান করেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ইমরানুল হক ভূঁইয়া। 
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগরে ১৭ মে (বুধবার) রাস্তার উপর বালু রেখে জনদুর্ভোগ তৈরি করায় মো: মিজান নামক এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, বর্ণিত স্থানে বালু না রাখার জন্য এক সাপ্তাহ আগে মৌখিকভাবে সতর্ক করা হলেও গত এক সাপ্তাহে জনদুর্ভোগের কথা চিন্তা না করে, রাস্তা থেকে বালু সরানো হয়নি।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া জানান, জনসাধারণের চলাচলের ও জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

17 May 2023

চাটখিলে চলাচলের রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি করায় অর্থদন্ড

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে