এমপি আনোয়ারুল আজিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক।।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২২ মে) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করা হয়। সেই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন থেকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ উদ্ধার করেছে ভারতের পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
