নোয়াখালীতে বিজয় টিভি’র একযুগ পূর্তি উদযাপন

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বিজয় টিভি’র অবিরাম পথচলার একযুগ পূর্তি উদযাপন করা হয়। 
সোমবার সন্ধ্যায় স্কাই ভিউ চাইনিজ রেষ্টুরেন্টে আলোচনা  সভা ও কেক কাটার মধ্যে দিয়ে বিজয় টিভি’র একযুগ পূর্তি উৎসব পালন করা হয়।
বিজয় টিভির জেলা প্রতিনিধি শেখ ফরিদের সভাপতিত্বে ও সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন-চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন।
উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন চৌধুরী,চাটখিল প্রেসক্লাবের সভাপতি শোয়েব হোসেন ভুলু,সাধারণ সম্পাদক মামুন হোসেন,মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক-মেহেদী হাসান রুবেল ভুঁইয়া,সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব,চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর,সাধারন সম্পাদক কামরুল কানন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,পৌরসভার কাউন্সিলর ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অনেকেই।
পরে বিজয় টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।