চাটখিলে মাদ্রাসা প্রধান ও পরিচালকদের নিয়ে পুলিশের মতবিনিময়

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল থানা পুলিশের উদ্যোগে হাফেজিয়া ও কওমী মাদ্রাসার প্রধান এবং পরিচালকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১২ জুন চাটখিল থানার সভাকক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিমল কর্মকার এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস।
প্রধান অতিথি তার বক্তব্যে  বলেন, “হাফেজিয়া ও কওমী মাদ্রাসায় শিশু নির্যাতন এবং বলাৎকার এর মত জঘন্য অপরাধ নির্মুলে মাদ্রাসার প্রধান এবং পরিচালকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।”
সভায় আরো উপস্থিত ছিলেন শাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ খোকন, নোয়াখলা ইউনিয়নের চেয়ারম্যান হাজী মানিক, খিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন এবং পৌরসভা কমিউনিটি পুলিশের সভাপতি মমিনুল ইসলাম দুলাল।