এক সাপ্তাহ বন্ধ থাকার পর চাটখিল থানার কার্যক্রম শুরু

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:
এক সাপ্তাহ বন্ধ থাকার পর পুনরায় চাটখিল থানার কার্যক্রম নতুন করে শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে আজ ১২ই আগষ্ট দুপুর দুইটায় নোয়াখালী জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান এর উপস্থিতিতে চাটখিল থানায় নতুন ভাবে কার্যক্রম শুরু হয়।
এসময় তিনি থানা পরিদর্শন করে বলেন, বাংলাদেশ পুলিশ জনতার হয়ে কাজ করবে, তবে সেই ক্ষেত্রে সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, থানা থেকে যে সব অস্ত্র জনগণের কাছে হেফাজতে আছে, তারা যেন অবশ্যই তা থানায় জমা দেন এবং এ বিষয় নিশ্চিত করে তিনি বলেন কোন ব্যক্তি অস্ত্র জমা দিতে লজ্জা পেলে কোন ইমাম সাহেব বা কারো মাধ্যমে থানায় পাঠিয়ে দিতে বলবেন।আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে চাটখিল থানার সকল অস্ত্র জমা হয়ে যাবে।
এ সময় চাটখিল থানার অস্থায়ী কার্যালয় হিসেবে চাটখিল এগার নং পোল সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কে নির্ধারণ করা হয়েছে এবং আগামী দুই এক দিনের মধ্যে চাটখিল থানার কার্যক্রম শুরু হবে।