হিলিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার অমিত রায় এর সভাপতিত্বে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক লায়লা ইয়াসমিন,প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। এতে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।
