চাটখিলে ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত আসামী গ্রেফতার, জনমনে স্বস্তি

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলের নয়নপুর বাজার থেকে  চাঞ্চল্যকর মামুন হত্যা মামলার ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত আসামী শামীম (৩৫) কে
শনিবার সন্ধ্য গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারের পর র‌্যাব শামীমকে চাটখিল থানায় সোপর্দ করে।
শামীম শ্রীপুর সিকদার বাড়ীর মাহমুদুল্লাহ ওরফে সাদ মিয়ার ছেলে। তাকে গ্রেফতারের পর এলাকার জনগণের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।
শামীমের আরেক ভাই ফজলুর রহমান ওরফে মধু এর মামলায় ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত আসামী হিসাবে লক্ষিপুর জেলা কারাগারে রয়েছে।
জানা গেছে, ১৯ মে ২০১৫ইং তারিখে চন্দ্রগঞ্জ থানায় মামুনুর রশিদ খান মামুন হত্যা মামলা দায়ের করা হয়। বালিয়াধর, শ্রীপুর, শিবপুর, ওমরপুরসহ চাটখিলের কয়েকটি গ্রামে এ মামলার কয়েকজন ফাঁসি ও যাবজ্জীবন আসামী রয়েছে। সাম্প্রতি সময়ে এরা আত্মগোপন থেকে প্রকাশে চলে এসেছে। চাটখিলে ক্রাইম জোন নামে খ্যাত দক্ষিণ সীমান্তবর্তী এলাকার ২টি ইউনিয়নের ২৫/৩০ জন অস্ত্রধারী সন্ত্রাসী বিভিন্ন ধরনের অপকর্ম করে এলাকা বাসীকে জিম্মী করে রেখেছে। এদের বিরুদ্ধে থানা পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর নিকট অনেক অভিযোগ রয়েছে। শামীমকে গ্রেফতার করার পর এ মামলার ফাঁসি ও যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী এবং সন্ত্রাসীদের মধ্যে গ্রেফতার ও আত্মঙ্ক বিরাজ করছে। আইন শৃংখলা বাহিনী এদের নিকট রক্ষিত অস্ত্র উদ্ধার  এবং এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিমল কর্মকার জানান, সন্ত্রাসী যেই হোক তাকে গ্রেফতার করা হবে। তাছাড়া ফাঁসি ও যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী ও সন্ত্রাসীদের গ্রেফতারে বিশেষ অভিযান চালানো হচ্ছে।