র‍্যলি ও আলোচনা সভার মধ্যে দিয়ে দুমকিতে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী দুমকিতে নানা আয়োজনের মধ্যে দিয়ে  কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যলি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (১১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা বিএনপির পার্টি অফিস থেকে  কৃষক দলের উদ্যোগে একটি বিশাল র‍্যলি বের হয়ে শহরের প্রধান প্রধান শরক প্রদক্ষিন করে নতুন বাজার এলাকায় এসে শেষ হয়।
উপজেলা  কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন এর  সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা  বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান মুন্সি।
এ সময় সদস্য সচিব জাহিদ খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ জসিম হাওলাদার, যুগ্ম আহবায়ক মোহাম্মদ জসিম উদ্দিন (শম্ভু), সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ আলম মৃধা, ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সারোয়ার প্রমূখ।

Share this news as a Photo Card

11 December 2024

র‍্যলি ও আলোচনা সভার মধ্যে দিয়ে দুমকিতে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে