খায়ের ভূঁইয়ার মনোনয়নে রায়পুরে বিএনপির দোয়া-আনন্দ মিছিল

বিশেষ প্রতিনিধি, লক্ষ্মীপুর।।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে আবুল খায়ের ভূঁইয়াকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এতে খুশি হয়ে দোয়া ও আনন্দ মিছিল করেছেন দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে জেলার রায়পুর উপজেলার বড় মসজিদে দোয়া ও পৌর শহরের উপকণ্ঠে আনন্দ মিছিল বের করা হয়।
আবুল খায়ের ভূঁইয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা কমিটির সাবেক আহ্বায়ক। তিনি তিনবারের সংসদ সদস্য (এমপি)।

দোয়া অনুষ্ঠানে রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাংগঠনিক সম্পাদক আনিছুল হক, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, উপজেলা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন আরমান, সদস্য সচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারী, পৌর আহ্বায়ক নুর এ হেলাল মামুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়সহ নেতাকর্মীরা উপ¯ি’ত ছিলেন। দোয়ার পরে শহরে আনন্দ মিছিল করা হয়।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেখানে লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনে দলীয় চূড়ান্ত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার নাম ঘোষনা করা হয়।
