লক্ষ্মীপুর উপজেলার মজু চৌধুরীর হাটে ১৯ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়া সংবাদ : শুক্রবার বিকেল ৩টার দিকে লক্ষীপুর সদর উপজেলার মজু চৌধুরীর হাট ফেরী ঘাট এলাকা থেকে ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মফিজ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ । আটককৃত মফিজ ভোলার চর ফ্যাশন এলাকার নীল কমল এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ভোলাগামী তোহা নামের একটি বাসে করে ভোলা-লক্ষ্মীপুর নৌ রুটে বিপুল পরিমান ইয়াবা নেয়া হচ্ছে এমন গোপন সংবাদ পায় পুলিশ। পরে ওই বাসটিতে তল্লাশী চালানো হয়। এসময় মফিজ নামের এক যাত্রীর বহনকৃত ব্যাগে কম্বল মুড়ানো অবস্থায় এসব ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান মাদক ব্যবসায়ীস হিসেবে মফিজকে আটক করা হয়েছে ।