রামগঞ্জে মোটরসাইকেল সহ চোর আটক

নোয়া সংবাদ : লক্ষ্মীপুরের রামগঞ্জে ৪টি মোটর সাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরন উদ্ধার করা হয়।
আজ শনিবার রামগঞ্জ-ফরিদগঞ্জ সীমান্তবর্তী এলাকা কাটাখালী থেকে অভিযান চালিয়ে তাদের দু’জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, রামগঞ্জ উপজেলার নওগাঁও গ্রামের হাজী আবুল হোসেনের ছেলে বশির আল হেলাল (২৫) ও একই উপজেলার ব্রম্মপাড়া গ্রামের মনছুর আলীর ছেলে শামীম হোসেন (২৭)।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।