রামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর লংমার্চে বাধা দেওয়ায় প্রতিবাদ সমাবেশ

নোয়া সংবাদ : মিয়ানমারের মুসলিমদের হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর লংমার্চ এ বাধা দিয়েছে পুলিশ।
আজ রবিবার সকাল ৯টায় রামগঞ্জ পুলিশ বক্সের সামনে সংগঠনের কর্মীরা লংমার্চ এর উদ্দেশ্যে উপস্থিত হলে থানা পুলিশের এস আই কৃষ্ণ লাল ঘোষ বাধাপ্রদান করে। লংমার্চে বাধা দেয়ায় রামগঞ্জ উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তাৎক্ষনিক প্রতিবাদ সমাবেশ করে। রামগঞ্জ পৌর পুলিশ বক্সের সামনে এসময় সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সভাপতি মু.হুসাইন আহমেদ, সাধারন সম্পাদক ডাঃ আবদুর রহিম,যুগ্ন সাধারন সম্পাদক মামুনুর রশিদ,সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান এবং ছাত্রনেতা মু.পারভেজ হোসাইন প্রমুখ।
