লক্ষ্মীপুরে মিনিবাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ-আহত অন্তত ২০

নোয়া সংবাদ : লক্ষ্মীপুর সদর উপজেলায় যাত্রীবাহী মিনিবাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশু সহ  আহত হয়েছে অন্তত  ২০ জন।

আজ বৃহস্প্রতিবার বিকেল ৩.০০ ঘটিকার সময় ভোলা – বরিশাল ( লক্ষ্মীপুুর-মজুচৌধুরীর হাট) সড়কের শাকচর পন্ডিত বাড়ীর সামনে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। আহতদের মধ্যে চালকসহ ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয়রা জানায়, সুন্নী এজতেমা উপলক্ষ্যে বায়তুস সাইফ দরবার শরীফ গামী নোয়াখালীর সুবর্ণচর এলাকা থেকে যাত্রী নিয়ে মিলন পরিবহনের একটি মিনি বাস ঘটনাস্থল এলাকায় পৌঁছলে বিপরিত থেকে আসা ট্রাক্টরের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে যাত্রীবাহী বাসের সামনের দিক দুমড়ে মুছড়ে যায়।এ সময় নারী ও শিশুসহ  অন্তত ২০ যাত্রী আহত হয়।