লক্ষ্মীপুরে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন

নোয়া সংবাদ : নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে লক্ষ্মীপুরে বিশাল মানববন্ধন করা হয়।
আজ সোমবার সকাল ১০ টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ধ্রবতারা মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন অংশ গ্রহন করে। মানববন্ধনে সবার আলোচনায় ‘নোয়াখালীকে বিভাগ চাই’ প্রাণের দাবীতে পরিনত হয়েছে।
