চাটখিলের কুখ্যাত মাদক সম্রাট নুরে আলম ( পাংখা চৌধুরীর) বাড়ী থেকে মাদক উদ্ধার

নোয়া সংবাদ : নোয়াখালী জেলার চাটখিল উপজেলার চাটখিল থানা পুলিশ গত রাতে বিশেষ অভিযান চালিয়ে চাটখিলের কুখ্যাত মাদক সম্রাট নুরে আলম ( পাংখা চৌধুরীর) বাড়ী থেকে ১৯০০ ইয়াবা সহ মাদক উদ্ধার করেছে। এ সময় পাংখা চৌধুরী ও তার ছেলে পালিয়ে গেলে ও পুলিশ তার স্ত্রী ও পুত্র বধুকে গ্রেফতার করে।
গতকাল রাত ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত মাদক সম্রাট পাংখা চৌধুরীর বাড়ীতে চাটখিল থানা পুলিশের বিশেষ একটি টিম অভিযান চালিয়ে ১৯০০ পিচ ইয়াবা ও ১০ ক্যান বিয়ার উদ্ধার করে। এ সময় পাংখা চৌধুরী ও তার ছেলে পালিয়ে গেলে ও তার মাদক ব্যবসার অন্যতম সহকারী স্ত্রী হাজেরা খাতুন (৪০) পুত্রবধু নাদিমা রাব্বানী ( রিমা) (২০) কে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দীন জানান, গত ৬ মাস আগে মাদক সম্রাট পাংখা চৌধুরী আর মাদক ব্যবসা করবেনা বলে চাটখিল থানা, উপজেলা প্রশাসন ও পৌর মেয়রের কাছে মুচলেকা দিয়ে ভালো হয়ে যাওয়ার অঙ্গীকার করে। কিন্তু সে গোপনে মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার খবর পেয়ে চাটখিল থানা পুলিশ এ অভিযান চালায়।
