লক্ষ্মীপুরে সাইফিয়া দরবারের কথিত পীরের কূ-কীর্তি ফাঁস

নোয়া সংবাদ: লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার সাইফিয়া দরবার শরীফের পীরের কূ-কীর্তি জনগনের সামনে ফাঁস হয়ে গেছে।

গতকাল (১০মার্চ,২০১৭ইং)রাত ৯.৩০ মিনিটে তালাশ টিম সাইফিয়া দরবার শরীফের পীরের কার্য কলাপ জনগনের সামনে তুলে ধরেন।তালাশ টিমের প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমে সাইফিয়া দরবারের কথিত পীরের এত দিনের কূ-কীর্তি জনগনের সামনে উঠে এসেছে।ধর্মকে পুজিঁ করে কিভাবে ধর্ম ভীরু মানুষকে ঠকিয়েছে দিনের পর দিন,কিভাবে অসহায় নারীদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে ঠকিয়েছে তা উঠে এসেছে তালাসের ১১৭ তম পর্বের মাধ্যমে।