প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে লক্ষ্মীপুর তোরণে তোরণে চেয়ে গেছে

নোয়া সংবাদ: প্রধানমন্ত্রী’র আগমন উপলক্ষে লক্ষ্মীপুরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা কাজ করছে। উৎসবে পরিণত হয়েছে পুরো জেলায়। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত জেলাবাসী। তাই তো পোষ্টার, পেষ্টুন ও তোরণে তোরণে চেয়ে গেছে পুরো জেলায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থেকে রায়পুর, রামগতি থেকে রামগঞ্জ পর্যন্ত সড়কে তোরণ লাগানো হয়েছে। জেলা আওয়ামীলীগ, জেলা পরিষদ, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান সহ দলীয় বিভিন্ন নেতাকর্মীর সৌজন্যে শহরের গুরুত্বপূর্ণ স্থানে তোরণে তোরণে চেয়ে গেছে। এখন শুধু অপেক্ষার পালা প্রধানমন্ত্রীকে বরণ করার।