লক্ষ্মীপুরে আর্ন্তজাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মতবিনিময় সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ভিবিন্ন পেশাজীবিদেরকে নিয়ে আর্ন্তজাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মতবিনিময় সভা অনুষ্টিত।

গত শুক্রবার  লক্ষ্মীপুর পৌরসভায় অবস্থিত ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে আর্ন্তজাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে দালাল বাজার ডিগ্রী কলেজের অধ্যাপক আজিজুর রহমান আযমের সভাপতিত্বে সকল শ্রেনীর পেশাজীবীদের নিয়ে এই মতবিমিয় সভা হয়।

উক্ত মতবিনিময় সভায় হোসেন আহম্মেদ চৌধূরীর সঞ্চালনায়  একটি ভাল মানের কমিটি উপহার দেওয়ার লক্ষে সকলের সুচিন্তিত মতামত নেয়া হয়। উক্ত মতবিনিময় সভায় অতি শীঘ্রই লক্ষ্মীপুর জেলা কমিটির ঘোষানার ব্যাপারেও সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান গৃহীত হয়।
এ সময় আরো বক্তব্য রাখেন নোয়া সংবাদ অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক প্রভাতীর জেলা প্রতিনিধি সফিকুল ইসলাম,লক্ষ্মীপুর সংবাদ এর সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান ,অধ্যক্ষ ফখরুল মনজু আলম চৌধুরী , দৈনিক সন্ধাবানী ব্যূরোপ্রধান আলমগীর হোসেন , জেলা প্রতিনিধি কাজী ওসমান মোরর্শেদ,সফিকুল ইসলাম স্বপন,নাছির উদ্দিন, এডভোকেট আনিসুল ইসলাম , আরো উপস্থিত ছিলেন নাছির উদ্দিন, নাঈম উদ্দিন, বেলায়েত হোসেন ,স্বপন, নাজমুন নাহার লাকী , মনজু হোসেন সহ বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধিগণ সহ প্রমুখ।