লক্ষ্মীপুর বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার!

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর মডেল থানার বিশেষ অভিযানে ০২ (দুই) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জুয়েল কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার লক্ষ্মীপুর মডেল থানা বিশেষ অভিযানে ০২ (দুই) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জুয়েলকে তার বসত ঘর হইতে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়,লক্ষ্মীপুর থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল্লাহ-আল-মামুন ভুইয়া এর নের্তৃত্বে এসআই মোঃ মোর্শেদ আলম, এএসআই নিজাম উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া জিআর মামলা নং-২৭১/০৯ এর ০২ বৎসরের সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ জুয়েল (৪৫), পিতা- বাদশা, সাং-বাঞ্চানগর ০২নং ওয়ার্ড থানা ও জেলা-লক্ষ্মীপুর কে আসামীর বসত ঘর হইতে গ্রেফতার করা হয়।
