লক্ষ্মীপুর সদর হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ সালেহাকে দেখতে যান আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার প্রতিনিধিবৃন্দ

লক্ষ্মীপুর প্রতিনিধি:আজ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় লক্ষ্মীপুর সদর হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ সালেহাকে দেখতে যান আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার প্রতিনিধিবৃন্দ।

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় সালেহা বেগম নামে এক গৃহবধূকে  যৌতুক না দেয়ায় তার শরীরে কেরোসিন ঢেলে হত্যার চেষ্টা করেছে  স্বামী লোকমান। রোববার সকাল ১১ টার দিকে উপজেলার চর আবাবিল গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধ গৃহবধূক বর্তমানে  লক্ষীপুর সদর হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে। গৃহবধূ সালেহা একই গ্রামের আব্দুল খালেক মোল্লার মেয়ে।

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং সেই স্বামীর কঠোর শাস্তির দাবি জানায়।প্রশাসনকে যত দ্রুত সম্ভব আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান।