শাকচর ইউনিয়নের উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থীর জয়

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ১৬নং শাকচর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডে  মেম্বার পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামাল উদ্দিন খোকন  (মোরগ প্রতিক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৬ এপ্রিল) অনুষ্ঠিত নির্বাচনে ৪৭২ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনির হোসেন পেয়েছেন ১০ ভোট।

বিকালে সদর উপজেলা নির্বাচন অফিসার নাছির উদ্দিন ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ৭০ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন

উল্লেখ্য: শাকচর ইউপি সদস্য দেলোয়ার হোসেন গত অক্টোবর ২০১৬ তারিখে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। তার মুত্যুতে ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য পদ শুন্য হয়ে যায়। এরই অংশ হিসেবে ওই ইউনিয়নে ১টি ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী কামাল উদ্দিন খোকন মরহুম দেলোয়ার মেম্বারের পিতা