লক্ষ্মীপুর জেলার প্রথম নারী জেলা প্রশাসক , হুমায়রা বেগম

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হলেন, বেগম হুমায়রা বেগম।   তিনি এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রাণালয়ে উপ সচিব হিসেব দ্বায়িত্ব পালন করেন।

আজ মঙ্গলবার (২মে) জনপ্রশাসন মন্ত্রাণালয়ের মাঠ প্রশাসন-২ অধিশাখার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। লক্ষ্মীপুর জেলার প্রথম নারী ডিসি হিসেবে নিয়োগ পেলেন তিনি। লক্ষ্মীপুর জেলা গঠনের পর হুমায়ারা বেগম ছাড়া অন্য কোন নারী লক্ষ্মীপুরের জেলা প্রশাসক পদে নিয়োগ পায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।

এছাড়াও লক্ষ্মীপুরের বর্তমান জেলা প্রশাসক মো: জিল্লুর রহমান চৌধূরীকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দ্বায়িত্ব দেওয়া হয়েছে।