রামগঞ্জে অস্ত্রসহ শিবির ক্যাডার আটক

নোয়া সংবাদ: লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা থেকে অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসী সাবেক শিবির ক্যাডার মোঃ হাফেজ প্রকাশ হাবিজ্জা ( ২৫ ) কে দেশীয় তৈরী ১টি এলজি ও ২ রাউন্ড কার্তুজসহ আটক করা হয়েছে।
শনিবার(১৭,জুন) গভীররাতে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ তোতা মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসআই মহসিন চৌধুরী, এসআই আশরাফ হোসেন, পিএসআই ফারক আহাম্মদ, এএসআই সুলতান মাহাবুব, এএসআই সোহরাব হোসেন সংঙ্গীয় ফোর্স নিয়ে ৩ নং ভাদুর ইউনিয়নের কেথুড়ী বাজার সংলগ্ন মধ্য ভাদুর সিরাজ কেরানির বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।জানা যায় সে মোল্লা বাড়ির সিরাজ মোল্লার ছেলে।
এসআই মমহসিন চৌধুরী বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলা নং ১৬, তারিখ ১৮/০৬/২০১৭ইং। আসামীকে রবিবার (১৮,জুন)লক্ষ্মীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
