রায়পুরে পুলিশের বিষেশ অভিযানে আটক -১৮

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার রায়পুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত মঙ্গলবার(৪,জুলাই) রাত থেকে বুধবার(৫,জুলাই) সকাল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় বুধবার দুপুরে পুলিশ বাদী হয়ে বিভিন্ন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে।

গ্রেফতারকৃতরা হলো- এক বৃদ্ধাকে অপহরণের অভিযোগে পৌর শ্রমীক নেতা জহির সর্দার, ২ বছরের সাজাপ্রাপ্ত বিল্লাল হোসেন, জুয়ারী ও মাদকসহ জামাল, আবুল বাসার, আবুল হাশেম, আলী আহম্মেদ, জাকির হোসেন, মোঃ রিপন, আরিফ, জামাল মিয়া, আজিজ, সফিক, স্বপন, শরিফ, জাহাঙ্গীর, আলম, মোহনসহ মোট ১৮জন ।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে এদের মধ্যে জহির সর্দসারের বিরুদ্ধে থানায় অস্ত্র, হত্যা, মাদক ও অপহরনসহ একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।