চাটখিলে ১০ লিটার চোলাই মদ সহ আটক-১

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা: নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে কয়েকটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মনির হোসেন ওরপে (কসাই মনির) (৩৬) কে ১০লিটার চোলাই মদ সহ গ্রেফতার করে।

গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানার এস.আই মো: নাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৩নং পরকোট ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে কয়েকটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মনির হোসেন ওরপে (কসাই মনির) (৩৬) কে ১০লিটার চোলাই মদ সহ গ্রেফতার করে।

আসামি মনির হোসেন ০৩নং পরকোট ইউনিয়নের কবিরাজ বাড়ির মো: নূরুজ্জামানের ছেলে।তার বিরুদ্ধে অন্যান্য মামলার ওয়ারেন্ট রয়েছে।

থানা সূত্রে জানা যায়, ইতি পূর্বেও কসাই মনিরকে ইয়াবা সহ কয়েকবার আটক করে জেল হাজতে প্রেরণ করে। আইনের পাক পোকড়ে বেরিয়ে এসে সে আবারও মাদক ব্যবসার সাথে জড়িত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত কসাই মনিরকে মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করে।