রায়পুর পেট্টোল পাম্পে ভয়াবহ অগ্নিকান্ড,কোটি টাকার ক্ষতি !

রায়পুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় পেট্টোল পাম্পে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (৬,জুলাই)সন্ধ্যা সাতটার দিকে লক্ষীপুর জেলার রায়পুর উপজেলায় রায়পুর বাসষ্ট্যন্ডে মের্সাস মতিন ট্রেড্রাস নামে একটি পেট্টল পাম্পে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এসময় পেট্টল পাম্পে থাকা তিনটি ট্রাক একটি প্রাইভেটকার ও একটি মটরসাইকেল আগুনে ভষ্মিভূতসহ মিয়াজী মার্কেটের কয়েকটি দোকান ও মেহেরুন্নেসা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিকান্ডের এক ঘন্টা পর জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।তবে অগ্নিকান্ডের সুনিদৃষ্ট কোন কারন যানা যায়নি। এতে প্রায় কোটি টাকার ক্ষতিসাধন হয়। আগুনের লেলিহান শিখা দেখার জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়।

অগ্নিকান্ডের সংবাদ শুনে তাৎক্ষনিক মেয়র,সহকারী পুলিশ সুপার(সার্কেল),উপজেলা নির্বাহী অফিসার ও রায়পুর থানার অফিসা’স ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।