চাটখিলে প্রেমিকের চুরিকাঘাতে প্রেমিকা গুরুত্বর আহত !

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় প্রেমিকের সাথে প্রতারনার জেরে প্রেমিক ক্ষিপ্ত হয়ে প্রেমিকাকে চুরিকাঘাতে আহত করার খবর পাওয়া গেছে।
গত শনিবার(৮,জুলাই) বিকাল ৪ ঘটিকার সময় চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের নোয়াখলা গ্রামে প্রেমিকার বাড়িতে ঘটনটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,শাহানাজ আক্তার শানু মো: আমিনের সাথে দীর্ঘদিন যাবৎ প্রেম করে আসছিল এবং প্রেমিক আমিন থেকে বিভিন্ন সময় মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছিল।শাহানাজ আক্তার শানু নোয়াখলা গ্রামের মো: ফারুক আলমের স্ত্রী ৩ সন্ত্রানের জননী এবং প্রেমিক আমিনের বাড়ি পটুয়াখালির গলাচিপা থানার দক্ষিন পালপাটি গ্রামে।
গত কয়েকদিন থেকে প্রেমিক আমিনের সাথে প্রেমিকা শাহনাজ আক্তার শানু যোগাযোগ বন্ধ করে দেয়। প্রেমিক আমিন প্রেমিকার বাড়িতে উপস্থিত হয়ে প্রেমিকা শাহনাজ আক্তার শানুকে তার সাথে চলে যাওয়ার জন্য বললে প্রেমিকা শানু প্রেমিক আমিনকে অস্বীকার করে এতে ক্ষিপ্ত হয়ে প্রেমিক প্রেমিকাকে চুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় জনতা তাকে ধরে মারধর করে পুলিশে সৌপর্দ করে এবং পুলিশ প্রেমিক আমিনকে কোট হাজতে প্রেরণ করে।
