লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় দুই সহোদর নিহত !

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের জকশিন বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই সহোদর হাসান ও হোসেনের মৃত্যু হয়েছে।

শুক্রবার(৮,ডিসেম্বর) জকশিন বাজারের পুর্ববাজার আনন্দ পরিবহণের একটি যাত্রীবাহী বাস  দুই সহোদরকে চাপা দিলে ঘটনার স্থলে উভয়ে প্রাণ হারায়।

নিহত সহোদর লাহারকান্দী ইউনিয়নের শফিপুর গ্রামের মসজিদ বাড়ির খোরশেদ আলমের সন্তান বলে জানা গেছে।