লক্ষ্মীপুরে জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস পালিত

রামগঞ্জ প্রতিনিধি:

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসন এর আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ বিভাগের সহযোগিতায় জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার(১২,ডিসেম্বর) সকালে এ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদে গিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে সমাপ্ত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুফের সভাপতিত্বে ও উপজেলা তথ্য অফিসার মোঃ মিলন হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকম রুহুল আমিন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, ভূমি কর্মকর্তা এস এম সান্তুনু চৌধুরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন,প্রকৌশলী অনুপ কুমার বড়ুয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার আবুল বাশার,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দৌলুতের রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ,শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম শেখ প্রমূখ।