চাটখিল পৌরসভার নতুন কার্য্যালয়ের উদ্বোধন

চাটখিল প্রতিনিধি :

নোয়াখালীর চাটখিল পৌরসভার নতুন কার্য্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে নতুন কার্য্যালয়ে উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার, প্যানেল মেয়র এবিএম জসিম উদ্দিন বাবলু, আহসান হাবিব সমীর, পৌর আ’লীগ সেক্রেটারী জসিম উদ্দিন তপদার, সাংবাদিক মোঃ আবু তৈয়ব, মামুন হোসেন, কামরুল ইসলাম কানন, পৌর কাউন্সিলর আবুল খায়ের, গোলাম ছরেয়ার বাদশা, নজির আহমেদ, জামাল উদ্দিন, গোলাম কুদ্দুস, মমিনুল ইসলাম দুলাল, নওশাদুল করিমসহ দলীয় নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পৌর শপিং কমপ্লেক্স ভবনের ৪র্থ তলায় ৮৫ লক্ষ টাকা ব্যায়ে মেয়র কার্য্যালয় নির্মান করা হয়।