বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে চাটখিলে ছাত্রদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি :

সোমবার(১ জানুয়ারী) চাটখিল উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে পৌর শহরে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা বিএনপির অফিসের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিল উপজেলা ছাত্রদলের সভাপতি ইউসুফ উন নবী বাবুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সহ সভাপতি ও চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান শামছুল আরেফিন শামিম, উপজেলা যুবদলের আহবায়ক আনিছ আ‏হম্মদ হানিফ, নোয়াখালী জেলা ছাত্রদলের সহ সভাপতি জহিরুল ইসলাম জহির, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল খালেক রিয়াদ, চাটখিল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন। পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক মহি উদ্দিন মামুন ও আনিছুল ইসলাম রিগেন প্রমুখ।