চাটখিলের সায়মন ব্যাডমিন্টন (একক) এ নোয়াখালী চ্যাম্পিয়ন

চাটখিল প্রতিনিধি :

নোয়াখালীর চাটখিল পৌর শহরের ভীমপুর উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের ১০ শ্রেনীর ছাত্র মোঃ জোয়ের করিম সায়মন গ্রীষ্মকালীন আন্ত:স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টন (একক) এ জেলা চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার(২ জানুয়ারী) দুপুরে নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ব্যাডমিন্টন একক এ সদর উপজেলার নয়নপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রকে  হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

এর আগে সায়মন  ৩০ ডিসেম্বর চাটখিল পি.জি.  সরকারী উচ্চ  বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ব্যাডমিন্টন একক এ উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। তার সাফল্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হুদা শাকিলসহ কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ তাকে অভিনন্দন জানান।