চাকুরী জাতীয় করণের দাবীতে চাটখিলে সিএইচসিপির আন্দোলন

চাটখিল প্রতিনিধি:

চাকুরী জাতীয় করণের দাবীতে চাটখিলে কমিউনিটি ক্লিনিকে র্কমরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)আন্দোলনে নমেছে।

শনিবার(২০ জানুয়ারী) সকাল ৯টা থেকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান র্কমসুচীর মাধ্যমে তাদের আন্দোলনের র্কমসুচী শুরু হয়।

এ সময় তাদের সাথে একাত্বতা ঘোষনা করে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য সহকারী নেতৃবৃন্দ ও বঙ্গবন্ধু ডিপ্লোমা এসোসিয়েশর নেতৃবৃন্দ। পরে তারা স্থাণীয় সংসদ সদস্য ,উপজেলা চেয়া্রম্যান , উপজলো নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য র্কমর্কতা বরাবর স্বারকলিপি প্রদান করনে।

এই নিয়ে আজ সহ আগামী ২দিন (মোট ৩ দিন) তারা দেশব্যাপী বিভিন্ন র্কমসুচী হাতে নিয়েছেন বলে জানিয়েছেন চাটখিলে র্কমরত সিএইচসিপি শাহজাহান সাজু ও নুর আলম রুবেল।দাবী আদায় না হলে ১  ফেব্রুয়ারী থেকে তারা আমরন অনশনে যাওয়ার ঘোষনা দিয়েছেন।