চাটখিলে আওয়ামীলীগের মতবিনিময় ও উঠান বৈঠক

চাটখিল প্রতিনিধি :

নোয়াখালি জেলার চাটখিল উপজেলায় স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে এক মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

রোববার(৪মার্চ,২০১৮)সকালে চাটখিল উপজেলার শাহপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আওয়ামীলীগ নেতা ডাঃ আবদুর জাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাক্তিগত সহকারী জাহাঙ্গীল আলম। সভায় বক্তব্য রাখেন চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, উপজেলা আ’লীগ সেক্রেটারী জাকির হোসেন জাহাঙ্গীর, জেলা পরিষদের সদস্য মাসুদুর রহমান শিপন, প্যানেল মেয়র আহসান হাবিব সমীর, আ’লীগ নেতা বিল্লাল চৌধুরী, সাজ্জাদ হায়দার সোহেল, শাহজাদা ইকবাল, মুক্তিযোদ্ধা মোঃ হাসান, শাজাহান বাবু প্রমুখ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃনমূলে ভোট কেন্দ্র ভিত্তিক উঠান বৈঠকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে আওয়ামীলীগ নেতারা দাবী করেন।