চাটখিলে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

চাটখিল প্রতিনিধি :

নোয়াখালি জেলার চাটখিল উপজেলায় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ।

শনিবার(৩মার্চ,২০১৮)রাতে উপজেলার কাচারী বাজার সংলগ্ন একটি বেকারীর পিছন থেকে অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করে চাটখিল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে, ছয়ানী টবগা গ্রামের সেলিম উদ্দিনের ছেলে রাকিব হোসেন (২৪), বারইপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাহাদাৎ হোসেন (২২), উত্তর রামনারায়নপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে মিজানুর রহমান সাগর (২২), সুন্দরপুর গ্রামের মোশারেফ হোসেন এর ছেলে মনির হোসেন স্বাধীন (২১)। পুলিশ এ সময় তাদের নিকট থেকে ১টি এলজি, ২টি কার্তুজ, ১টি রামদা ও ১ টি চুরি উদ্ধার করেছে।

চাটখিল থানার ওসি (তদন্ত) ইকবাল বাহার জানান, আটককৃতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল মর্মে খবর পেলে পুলিশ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি আরও জানান, আটক রাকিব হোসেন শীর্ষ সন্ত্রাসী, তার বিরুদ্ধে থানায় ৪/৫টি মামলা রয়েছে।