নোয়াখালীতে ঝটিকা অভিযানে ১৩ মাদকব্যবসায়ী আটক

নোয়া সংবাদ ডেস্ক:
নোয়াখালী শহরের বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে ১৩ মাদকব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার(৭মার্চ,২০১৮)ভোর থেকে দুপুর পর্যন্ত চালানো এসব অভিযানে ৩ হাজার ৭শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন নোয়াখালী সদর উপজেলার উত্তর চাকলা গ্রামের মোঃ সুরুজ মিয়া (৪২), গোপীবল্লভপুর গ্রামের এমদাদ উদ্দিন টুটুল,পশ্চিম এওজবালিয়া গ্রামের জাহিদুর রহমান রনি (২২),কালিতারা গ্রামের তুষার আহাম্মেদ ফারুক (২৯), পশ্চিম কৃষ্ণরামপুর গ্রামের মোঃ বেলায়েত হোসেন (২৪), একই গ্রামের আবদুল কাইয়ুম সুমন (৩৫) ও মোঃশরীফ (২৭), ছয়ানী গ্রামের মাহমুদুল হাসান মামুন (২৯), কাদিরহানিফ গ্রামের মোঃআবদুল মোতালেব ফখরুল (২৩), নরসিংহপুর গ্রামের আবদুল আফনান (২২) ওফুয়াদ চৌধুরী রবি, পশ্চিম মাইজদী গ্রামের মাঈন উদ্দিন মহিন (২৫) এবং উত্তর ফকিরপুর গ্রামের মাহফুজুল হক মুরাদ।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও জেলাশহরে দীর্ঘদিন যাবত মাদকব্যবসা পরিচালনা করে আসছে। তাদেরকে ধরার জন্য গোয়েন্দারা দীর্ঘদিন যাবত চেষ্টা করে আসছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, জেলাকে মাদক, অস্ত্র ও সন্ত্রাসমুক্ত করতে গোয়েন্দা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
