রামগঞ্জে সড়ক দূর্ঘটনায় মাদ্রাসার ছাত্র নিহত

অনলাইন ডেস্ক:
লক্ষ্মীপুরের রামগঞ্জ- সোনাইমুড়ি সড়কের হানুবাইশ বড়বাড়ি বাস ষ্ট্রেশনের পাশে বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে রামগঞ্জ আলিয়া মাদ্রাসার দাখিল ( ১০ম শ্রেনী) র ছাত্র কাউসার হোসেন (১৬) নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুজন মারাত্বক আহত হয়।
সূত্রে জানা যায়, মঙ্গলবার(৬মার্চ,২০১৮)সন্ধ্যায় বন্ধুদের সাথে উপজেলার হানুবাইশ বড় বাড়ী থেকে টরসাইকেলযোগে ফেরার পথে বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে কাউছার হোসেনসহ মোটরসাইকেলে থাকা তার দুই বন্ধু আহত হয়। মারাত্মক অবস্থায় কাউছারকে প্রথমে রামগঞ্জ বায়োপ্যাথ হসপিটালে পরে অবস্থার অবন্নতি দেখে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।নিহত কাউছার রামগঞ্জ পৌর সাতারপাড়া গ্রামের জব্বর আলী ব্যাপারী বাড়ীর শামসুল ইসলামের বড় ছেলে।
